খিদা নিয়ে আয়,
Taste নিয়ে যা!
يلا habibi! MojaFi এনেছে UAE-এর Arabic flavour আর বাংলাদেশের ঝাল-মসলার taste — burger, wrap, momo, noodles, আর এমন কিছু নাম যা শুনলেই খিদা পায়।
দুই দেশের স্বাদ, এক bite-এ
MojaFi কোনো cuisine-এর হুবহু কপি না। UAE-এর flavour inspiration আর বাংলাদেশের spice preference একসাথে বসিয়ে, modern street-food format-এ পরিবেশন।
Arabic sauces, bold aroma
Garlic-yoghurt drizzle, smoky grill notes, আর সেই habibi-level richness — এই layer-টা আসে আরবের রান্নাঘর থেকে।
ঝাল, মসলা, বন্ধুর আড্ডা
আমাদের spice profile, achar-এর টক-ঝাল, আর সেই familiar comfort — যা ছাড়া বাংলাদেশি জিভ তৃপ্ত হয় না।
Street food, কিন্তু হাতে বানানো 🤲
যা কাঁচা উপাদান থেকে বানানো সম্ভব, আমরা নিজেরাই বানাই — কারণ আপনাকে কী খাওয়াচ্ছি, সেটা আমাদের নিজেদের জানা দরকার। প্যাকেট খুলে ঢেলে দেওয়া না, হাত লাগিয়ে বানানো।
বানানো
নিজেদের চিজ
দুধ থেকে আমাদের নিজের হাতে বানানো চিজ — French Kiss, Burger আর MeatriXX-এর সেই গলা চিজ, প্যাকেটের না।
নিজেদের sauce
প্রতিটা sauce আমাদের kitchen-এর রেসিপিতে, ছোট ব্যাচে বানানো।
নিজেদের sausage
সেরা মানের chicken আর beef দিয়ে আমরা নিজেরাই sausage বানাই। কী দিচ্ছি, সব আমাদের জানা।
নিজেদের noodles
Fusion Bowl-এর noodles একদম scratch থেকে, আমাদের হাতে বানানো। কিনে আনা প্যাকেট না।
momo-র ডো ও ফিলিং
Momo-র ডো আর ভিতরের ফিলিং দুটোই আমাদের নিজেদের হাতে বানানো।
নিজেদের burger bun
Burger-Fi Revolution-এর bun-ও আমাদের নিজেদের হাতে বানানো, তাই burger-এর শুরুটাই আলাদা।
wrapper ও egg roll-এর রুটি
WrapStar Attack-এর wrapper আর Roller Koster Anda-র রুটি, দুটোই নিজেদের হাতে বানানো।
marinade ও মশলা mix
মাংসের marinade আর মশলা mix আমরা নিজেরাই বানাই, তাই স্বাদটা শুধু আমাদের।
পাহাড়ি লবণ
রান্নায় পাহাড়ি লবণ, শরীরের কথা মাথায় রেখে বেছে নেওয়া উপাদান।
দেখলেই খিদা পাবে 🤤
আজকের mood কী, বস? 😏
একটা mood বেছে নিন — MojaFi বলে দেবে আপনার জন্য কোনটা।
প্রতিদিন একই মুড না, প্রতিদিন নতুন MojaFi
কখনো হাসাবো, কখনো ক্ষুধা লাগাবো, কখনো একটু mystery রেখে দেব।
Street food. কিন্তু নিরাপদ।
আমরা জানি, street food নিয়ে অনেকের মনে একটু দ্বিধা কাজ করে — সেই দ্বিধাটা ভাঙতেই আমরা hygiene-এ কোনো ছাড় দিই না। কারণ আমরা ভালো করে জানি, আপনি আছেন বলেই MojaFi চলবে। তাই আমাদের priority সবসময় এক ক্রমে থাকে — আগে food quality আর quantity, তারপর আপনার happiness, সবশেষে profit। এটা শুধু কথার কথা না, এটা আমাদের প্রতিদিনের অভ্যাস।
Food quality & quantity
সবার আগে। ভালো জিনিস, ভরপুর পরিমাণ — কোনো compromise না।
আপনার happiness
আপনি খুশি, তাই আমরা আছি। প্রতিটা অর্ডারে সেটাই লক্ষ্য।
তারপর profit
সবশেষে। আগের দুটো ঠিক থাকলে এটা এমনিই আসবে।
🧾 MojaFi Hygiene Receipt
- হাত ধোয়া ও গ্লাভস✓
- Fresh ingredients✓
- Sanitized tools✓
- সিল করা সস✓
- Clean packaging✓
- আপনার খুশি মুখ✓
Hygienic Prep
Clean handling, প্রতিটা স্টেপে সতর্কতা।
Fresh Ingredients
Ready-made shortcut না — freshness থেকে শুরু।
Clean Packaging
Food safety, প্যাকেজিং পর্যন্ত বজায় থাকে।
Fresh Daily Batch
প্রতিদিন limited fresh quantity — যাতে কিছু নষ্ট না হয়।






MojaFi টিম Food Safety training নিয়েছে ICCA Dubai ও Unilever Food Solutions থেকে, Cloud Assess, eFoodHandlers ও Safefood-এর Food Safety course সম্পন্ন করেছে, আর World Association of Chefs’ Societies-এর সাথে যুক্ত।
খাবারের সাথে ভালো কাজের পথচলা 🤲
MojaFi শুধু ব্যবসা না। প্রতিটা অর্ডারের সাথে একটা ছোট্ট ভালো কাজও যুক্ত থাকে — এটা আমাদের brand-এর হৃদয়ের অংশ।
দান-সদকায়
একটা cart থেকে একটা brand, তারপর সারা দুনিয়া 🌍
MojaFi কোনো restaurant না, আমরা একটা 3-wheeler food-cart chain। আমাদের বিশ্বাস, street food-ও হতে পারে সম্মানের একটা brand।
আমাদের মিশন
Street food cart-ও যে একটা brand হতে পারে, সেটা করে দেখানো। প্রতিদিন সীমিত পরিমাণ fresh খাবার দিয়ে শুরু, যাতে কিছুই নষ্ট না হয়। স্বাস্থ্য আর hygiene আমাদের কাছে বাধ্যতামূলক। আর লক্ষ্য একটাই: "street food মানেই অপরিচ্ছন্ন" ধারণাটা বদলে দেওয়া।
আমাদের ভিশন
বাংলাদেশের ৬৪ জেলায় MojaFi cart। কম investment আর কম ঝুঁকিতে স্টুডেন্ট ও যারা বড় ব্যবসাকে ভয় পায়, তারা আমাদের cart নিয়ে নিজের পায়ে দাঁড়াবে। ব্যবসা বড় হলেও আমরা cart-ই থাকব, restaurant না।
ঢাকায় ১টা 3-wheeler cart
একটা 3-wheeler food cart নিয়ে শুরু। cart চাকায় চলে, তাই পুরো ঢাকাই আমাদের রাস্তা। সীমিত fresh খাবার, হাতে বানানো স্বাদ, আর hygiene-র কোনো ছাড় নেই।
ধীরে ধীরে, একটা-দুইটা করে
তাড়াহুড়ো নেই। প্রথম cart ভালো চললে একটা-দুইটা করে নতুন cart যোগ হবে। প্রতিটা আগেরটার মতোই একই মান, একই layout।
৬৪ জেলায় MojaFi
এরপর vendor-দের হাতে cart তুলে দিয়ে একটা একটা করে জেলায়। সব cart-এর layout এক, যাতে প্রতিটা vendor আরামে কাজ করতে পারে। কম investment, কম ঝুঁকি।
আরব দেশে বাংলাদেশি ঝাল
আমাদের flavour-এর অনুপ্রেরণা এসেছে আরব স্বাদ থেকে। তাই GCC দেশগুলোতে যাওয়া মানে ঘরে ফেরার মতোই।
দুনিয়ার রাস্তায়
বাংলাদেশ থেকে জন্ম নেওয়া একটা cart brand, যার স্বাদ পৌঁছাবে দুনিয়ার প্রতিটা রাস্তায়।
প্রশ্ন থাকতেই পারে 🤔
আমাদের জায়গা সবসময় এক থাকে না। প্রতিদিনের live location আমরা Linktree-তে দিই। সেখানে “ধরতে পারলে ধর! 📍” বাটনে চাপ দিলেই map খুলবে। Linktree খুলুন, তারপর বের হন।
WhatsApp-এ মেসেজ করুন (+880 1846-829909), অথবা Instagram আর Facebook-এ আমাদের পেজে। আমরা উত্তর দেব।
কোনোটাই না — দুটোর mix। Format modern street food, কিন্তু flavour-এ থাকে UAE আর বাংলাদেশ দুটোই।
যা কাঁচা উপাদান থেকে বানানো সম্ভব, সেটা আমরা নিজেরাই বানাই — প্রায় ৯০%। যেমন দুধ থেকে চিজ, noodles, momo-র ডো ও ফিলিং, burger-এর bun, wrap আর egg roll-এর রুটি, sauce, মশলা mix আর সেরা মানের chicken/beef-এর sausage। রান্নায় ব্যবহার করি পাহাড়ি লবণ।
Students এবং young food-lovers আমাদের প্রথম priority — affordable, bold, আর social-media-friendly।
আজ আমরা কোথায়? 📍
আমাদের জায়গা রোজ এক থাকে না। বের হওয়ার আগে একবার live location দেখে নিন, তারপর সোজা চলে আসুন। খিদা নিয়ে আসবেন, বাকিটা আমাদের কাজ।
Linktree খুলে “ধরতে পারলে ধর! 📍” বাটনে চাপ দিন, map-এ আজকের জায়গা দেখাবে। জায়গা বদলালে map-ও বদলে যায়, তাই বের হওয়ার আগে একবার দেখে নিন।


